প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
টাকা না পেয়ে যশোরে বাবাকে কুপিয়ে জখম করল এক কুলাঙ্গার ছেলে

টাকা না পেয়ে যশোরে বাবাকে কুপিয়ে জখম করল এক কুলাঙ্গার ছেলে
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর পশ্চিমপাড়ায় টাকা না পেয়ে নিজ পিতাকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে এক কুলাঙ্গার সন্তান। আহত ব্যক্তির নাম বাবু বিশ্বাস (৬৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত বাবু বিশ্বাস বিজয়নগর পশ্চিমপাড়ার মৃত তরিবিল্লা বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ছেলে মারুফ (১৯) তার বাবা বাবু বিশ্বাসের কাছে টাকা চায়। বাবা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মারুফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দেশি দা নিয়ে এসে বাবার বুকে কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মারুফ পলাতক রয়েছে।
বর্তমানে বাবু বিশ্বাস যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দায়িক্তরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Shariatpur Express 24